প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমরান হোসেন (১৯) নামের এক টেম্পোচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দেব জানান, আরাকান সড়কের খেজুরতলা এলাকায় টেম্পো ঘোরাতে গেলে তা উল্টে যায়। এতে গুরুতর আহত হন চালক ইমরান। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।