প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের নয়দুয়ার এলাকায় গতকাল শুক্রবার কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নুরুল ইসলাম (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম (১৮) ও মো. আজাদ (২০) আহত হন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, গতকাল সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।