প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মহসিন সিকদার (২৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। গত বুধবার বিকেলে নড়াইল-যশোর সড়কে সদর থানার সামনে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইকটি ফেরিঘাট এলাকা থেকে রূপগঞ্জের দিকে যাচ্ছিল। পথে সদর থানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এর সংঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় মহসিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।