প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির কাপ্তাই উপজেলার নৌবাহিনী ঘাঁটি এলাকায় গত বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় ভুবনেশ্বর চাকমা (৫৮) নামের এক ব্যক্তি নিহত ও তাঁর সঙ্গী তৃপ্তিময় খীসা (৪২) আহত হয়েছেন। পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে নৌবাহিনী ঘাঁটি এলাকার শহীদ মোয়াজ্জেম সড়কে বিপরীত দিক থেকে আসা জিপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত তৃপ্তিময় খীসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।