প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাসেল মিয়া (২৭)। গতকাল সকালে উপজেলার কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে রাসেল মিয়া তাঁর বাড়িতে চার্জার থেকে ইজিবাইকের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। সকাল আটটার দিকে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফতেখার খালেদ তাঁকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|