নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল সোমবার ট্যাংকলরির চাপায় সুরুজ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সুরুজ আদমজীর চর সুমিলপাড়ার আলী আহমেদ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুরুজ বেলা একটার দিকে মেঘনা
ডিপোর সামনের সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ট্যাংকলরি তাঁকে চাপা দেয়। এতে সুরুজ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ বলেন, ওই ট্যাংকলরিটি জব্দ করেছে পুলিশ।