নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার নাজিরহাট পৌর এলাকার মতিউর রহমান শাহ গেটসংলগ্ন নাজিরহাট-দরবার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. শফিউল আলমের (৬৯) বাড়ি পৌরসভার পূর্ব-ফরহাদাবাদ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, শফিউল আলম সন্ধ্যায় ওই সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।