নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার জাফরপুর বন বিভাগের কার্যালয়ের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সাহাজুদ্দিন (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি আলমডাঙ্গা কলেজপাড়ায়। তিন দিন আগে তিনি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগরে জামাই হামিদুর রহমানের বাড়ি বেড়াতে আসেন। গতকাল শনিবার সকাল পৌনে আটটার দিকে তিনি জাফরপুরে যান। সেখানে দুর্ঘটনার শিকার হন। সদর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।