প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চৌমুহনী-মাইজদী সড়কে গতকাল শনিবার কাভার্ড ভ্যানচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত আবদুল হালিম (৪৫) বেগমগঞ্জ উপজেলার কাজীরহাট এলাকার বাসিন্দা। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।