নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় বাবু ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাবুর বাড়ি উপজেলার সাদুল্লা গ্রামে। পুলিশ জানায়, ওই দিন রাতে বাবু মোটরসাইকেল নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে নবগ্রাম এলাকায় বিপরীতগামী একটি নছিমনের সঙ্গে ধাক্কা লেগে তিনি সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।