নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ট্রাকের ধাক্কায় ইমাম হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। নিহত ইমাম হোসেনের বাড়ি রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ইমাম হোসেন মোটরসাইকেলে করে চন্দ্রঘোনা থেকে রাউজান যাচ্ছিলেন। লিচুবাগান এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান ইমাম হোসেন।