নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গত শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মেহান উদ্দীন (২০)। ঈশ্বরদী-ঢাকা রেলসড়কে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। মেহান সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর গ্রামের আহসান আজিজের ছেলে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদ ইকবাল বলেন, ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে তিনি নিহত হয়েছেন। পরে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে জিআরপি থানার পুলিশ গিয়ে সন্ধ্যায় লাশটি উদ্ধার করে। গতকাল শনিবার ময়নাতদন্ত শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।