নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক আবু তাহের (৪৫) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাটের খুনি বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, ওই তিন ব্যক্তি চট্টগ্রামের বাকলিয়া থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে খুনি বটতল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই আবু তাহের নিহত হন। আহত হন মোহাম্মদ সাগর ও বাপন শীল। দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, পিকআপ ভ্যানের চালক আবুল কালামকে আটক করা হয়েছে।