প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গতকাল শনিবার মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার শিমুলতলী এলাকায় দুর্ঘটনায় লেগুনার যাত্রী তাহমিনা আক্তার (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি উপজেলার রসুলপুর এলাকার তাইজউদ্দিন মিয়ার স্ত্রী।