নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনের একটি চাকা ফেটে যাওয়ায় ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে বাবুল হাওলাদার (৩২) নামে এক যাত্রী নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুর দিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বাবুল হাওলাদার বরগুনার আমতলী উপজেলার নিমতলী গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম বলেন, গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসটি সড়কের পাশের গাছে সজোরে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর অফিস