নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লারপুর এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে গ্রেট বিক্রমপুর ও ডিএম পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গ্রেট বিক্রমপুর পরিবহনের বাসের চালক শামীম (২৮) মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।