নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুুন্সিগঞ্জ সদর উপজেলায় চুরি করতে গিয়ে গত শনিবার গ্রামবাসীর পিটুনিতে নিজাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, ওইদিন রাতে মাকহাটি গ্রামের আয়নাল মিয়ার ঘরে চোর ঢোকে। তারা চুরি করে পালানোর সময় প্রতিবেশীরা এগিয়ে গিয়ে নিজামকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। গ্রামবাসী নিজামকে পিটুনি দিলে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জের পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।