নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনরমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী পলাশ চন্দ্র দে (৩০) মারা গেছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। গত বৃহস্পতিবার রাত একটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেটে আসার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তিনি সিলেটের আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকায় থাকতেন। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার সুভাষ চন্দ্র দের ছেলে। তাঁর অকালমৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ অন্য শিক্ষকেরা।