নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঢাকাগামী মুরগি বহনকারী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলচালক মাসুদকে (২২) চাপা দিয়ে চলে যায়। রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মাসুদ সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।