নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের সোনাপুরের পুলিশ ফাঁড়ির কাছে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
গতকাল সোমবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন রবিউল ইসলাম ওরফে রবি (৫০)। তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দক্ষিণ মাছুমপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত মো. টুটুল (৩৫) ও মো. মোস্তফাকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।