নিহত ১০০ শ্রমিকের পরিবারকে সহায়তার চেক দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ এপ্রিল সাভারে ভবনধসে নিহতদের মধ্যে ১০০ পোশাকশ্রমিকের পরিবারকে প্রথম দফায় আর্থিক সহায়তার চেক দিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহত ১০০ শ্রমিকের পরিবারের ১১৬ জনকে এই চেক দেন। খবর বাসসের। সাভারের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের সহায়তা দেওয়া অব্যাহত থাকবে উল্লেখ করে শেখ হাসিনা তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, ‘নিহতদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কেউ যেন জীবন ধারণে আর্থিকভাবে কষ্টের মুখে না পড়ে, সে জন্য সরকারের চেষ্টা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, আজকের সহায়তা প্রাথমিক পর্যায়ে দেওয়া হলো। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে, এ জন্য পরে তাদের আরও সহায়তা দেওয়া হবে।