নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন ভোলার লালমোহনের রমাগঞ্জের আবু জালালের ছেলে মানিক (৩০) ও কুমিল্লার মনোহরগঞ্জের বশাইয়া গ্রামের খগেন্দ্র দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (১৮)। পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে উপজেলার কাইচ্ছুটি এলাকায় চট্টগ্রামগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক মানিক মারা যান। এদিকে ভোর ছয়টায় চৌদ্দগ্রাম সরকারি কলেজের সামনে গাড়িচাপায় সঞ্জয় মারা যান। l