নিহত ২, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়ন পরিষদের কাছে গতকাল শনিবার ভোরে দাঁড়িয়ে থাকা একটি নৈশ্যকোচকে পাথরবাহী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে শিশুসহ দুই যাত্রী নিহত ও ১০ জন আহত হয়। নিহত ব্যক্তিরা হলেন ঢাকার টঙ্গী এলাকার আবদুল গফুরের ছেলে ফেরদৌস মিয়া (৪০) ও সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দক্ষিণ মহারগাঁও গ্রামের শফিক মিয়ার মেয়ে শুভা মণি (৪)।