প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় টমটম উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন ভরপাশা গ্রামের মুক্তিযোদ্ধা মোতাহার বিশ্বাস (৬০) ও অন্যজন আনোয়ারা বেগম (৪০)। আহত দুজনকে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ টমটম জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন৷ গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার দাদুরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বরিশাল অফিস