নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাটে গত শুক্রবার বাসের ছাদে করে যাওয়ার সময় গাছের ডালের বাড়ি খেয়ে দুই আদিবাসী যুবক নিহত হয়েছেন। উপজেলার বীরগ্রাম আদিবাসীপল্লি থেকে বরযাত্রীবাহী একটি বাস গত বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের উদ্দেশে রওনা হয়। ফেরার পথে শুক্রবার রাতে ধামইরহাটের চকময়রাম এলাকায় বাসের ছাদে থাকা শৈলেন মুরমু (২০) ও সনজিত হেমরম (১৬) গাছের ডালের বাড়ি খেয়ে রাস্তায় ছিটকে পড়ে নিহত হন।