নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ্নেয়ামতুল্লাহ কলেজ মোড়ের কাছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার বারোঘরিয়া জামাদারপাড়া এলাকার আবদুল আলীমের স্ত্রী হালিমা খাতুন (২৫) ও তাঁর খালাতো ভাই শিবগঞ্জ উপজেলার বারেকবাজার এলাকার একরামুল হকের ছেলে মিলন আলী (১৪)। হালিমা খাতুনের স্বামী আবদুল আলীমকে (২৮) আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, হতাহত ব্যক্তিরা সবাই মোটরসাইকেলের আরোহী।