প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন সত্যানন্দ মহারাজ (৬০) ও মোহাম্মদ রুবেল (২৮। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেেল নগরের এছাকের ডিপো এলাকায় একটি লরি রুবেলকে ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রুবেল ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। এ ছাড়া নগরের রহমতগঞ্জ এলাকায় ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন সত্যানন্দ মহারাজ। স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।