প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজানের কাতাল শাহ মাজার গেটের কাছে কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কাঠের চাপায় এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। রাউজান থানার এসআই মো. আয়াতুল্লাহ জানান, কাঠবোঝাই ট্রাকটি রাঙ্গুনিয়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ট্রাকের ওপর চারজন শ্রমিক ছিলেন। মাজার গেটের কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কাঠের নিচে চাপা পড়ে একজন শ্রমিক মারা যান। আর ফটিকছড়িতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত রোববার রাত ১১টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নয়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাজী মো. আলাউদ্দিন। নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. মাহাবুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।