নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার নগরের টাইগারপাস ও আগ্রাবাদের মোগলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নগরের টাইগারপাস এলাকায় একটি প্রাইভেট কার ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু ইকবাল হোসেন (৭)। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আগ্রাবাদ মোগলটুলী ককসী মার্কেটের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন ওই মার্কেটের প্রহরী নুরুল আবছার (৪৫)। তাঁকে গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।