নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুতায়িত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা থেকে আসা বিআরটিসির একটি বাসের ছাদে থাকা যাত্রী মো. মিরাজ (৩০) বাকেরগঞ্জ উপজেলার কারিতাস কার্যালয়ের সামনে গাছের ডালে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি পটুয়াখালীর গ্রামীণ শক্তি কার্যালয়ে চাকরি করতেন। এদিকে বেলা আড়াইটায় হিজলা উপজেলার মো. রাসেল (২৫) ডিশ সংযোগের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।