নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌর সদরের নূনাছড়া এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আবুল হোসেন (৩০) ও সাজ্জাদ হোসেন (২২)। দুজনের বাড়ি ফেনী সদরের বারাইপুর এলাকায়। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মোটরসাইকেলে চট্টগ্রাম যাচ্ছিলেন। নূনাছড়া এলাকায় গাড়িচাপায় তাঁদের মৃত্যু হয়। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি|