নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে বিপরীতমুখী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে গতকাল শনিবার ভোর পৌনে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বগুড়াগামী মিনিট্রাকের চালক ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসুয়া কবিরপুর গ্রামের শ্যামল রবিদাস (৩২) ঘটনাস্থলে এবং তাঁর সহকারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার ছোট কুমাড়দিয়া গ্রামের পলাশ চন্দ্র সরকার (৩৭) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাতটায় মারা যান।