নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাবাড়ী-কাপাসিয়া সড়কের পাবুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শ্রীপুরের তাঁতীসূতা গ্রামের রাকিব হোসেন (২০) ও মো. শামীম (২২)। কাপাসিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে ওই সড়কের মোড়ে একটি বাসকে পাশ কাটাতে গেলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।