নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে গতকাল সোমবার বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কালিহাতী উপজেলার জোকারচর গ্রামের আবদুল জলিল মণ্ডল ও আবদুল রশিদ শেখ। পুলিশ জানায়, একটি বাস সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সড়াতৈল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এবং এক আরোহী নিহত হন। এ ঘটনায় বাস চালককে পুলিশ আটক করেছে।