প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন নয়ন (২৫) ও সাগর (২৫)। তাঁদের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। দুজনই ঢাকার চকবাজার এলাকার দোকান কর্মচারী। তাঁরা ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মোহসীন বলেন, দুর্ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।