নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার পিরোজপুর-নাজিরপুর সড়কের পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের কাইয়ুম ফকির (৪৫) ও খালবুনিয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে মো. সুমন (২০)। সকাল নয়টার দিকে কাইয়ুম ফকির দুর্গাপুর এলাকা থেকে মোটরসাইকেলে পাঁচপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে পাঁচপাড়া খালের গার্ডার সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে কাইয়ুমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।