নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলের বসুগাঁও এলাকায় গতকাল দুপুরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কুতুবের চর এলাকার নুর মোহাম্মদ (৪২) এবং হাসমত আলী (৪০)। ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বজলুর রহমান বলেন, পুবাইল কলেজ গেট ও মীরের বাজার রেলগেটের মধ্যবর্তী বসুগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসমত ও নূর রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। দুপুর ১২টার দিকে পেছন থেকে আসা দ্রুতগতির কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁদের স্বজনেরা লাশ নিয়ে গেছেন।