প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা মুরাদনগর উপজেলায় গত শনিবার সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক জানান, ওই দিন রাত সোয়া আটটার দিকে উপজেলার থুল্লারমোড় এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার চালক উপজেলার বাখরনগর গ্রামের আমীর হোসেনের ছেলে আইয়ুব আলী (৪০) ও অটোরিকশার আরোহী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি