নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল শুক্রবার দুপুরে লরিচাপায় মোরশেদ (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তিনি আমানগণ্ডা (শালুকিয়া) গ্রামের মৃত মকরম আলীর ছেলে। নোয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই ইন্দ্রজিৎ জানান, চট্টগ্রামগামী লরি আমানগণ্ডা ব্রিজের ওপর উল্টে যায়। এ সময় লরির ধাক্কায় মোরশেদ নিহত হন। এ ছাড়া চৌদ্দগ্রাম বাজার এলাকায় বিকেলে ট্রাকের ধাক্কায় সৈকত হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে ধনুসাড়া দক্ষিণ-পশ্চিম পাড়ার ফরিদ উদ্দিনের ছেলে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি