নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া স্টেশনে গতকাল মঙ্গলবার একটি জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মৃত হারুনর রশিদের ছেলে হাবিবুর রহমান (১২) ও চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের নুরুল আবছারের ছেলে সাইফুল ইসলাম (২৪)। চিরিঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, লোহাগাড়ার আমিরাবাদ এলাকা থেকে চকরিয়ামুখী যাত্রীবাহী একটি জিপ বানিয়ারছড়া স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। তিনি বলেন, দুর্ঘটনার পর গাড়িটি আটক করা হয়েছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।