নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার মূলাইদ এলাকায় গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দুটি ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের বয়স ২৫-৪০ বছরের মধ্যে। তাৎক্ষণিকভাবে পুলিশ তাঁদের পরিচয় জানাতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে পোলট্রি খামারের খাদ্যবোঝাই একটি ট্রাক গতকাল রাতে ঢাকার দিকে যাচ্ছিল। পথে শ্রীপুরের মূলাইদ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এ সময় সামনের চাকা খুলে গিয়ে খাদ্যবোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায়।