প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গত সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত তিন কলেজছাত্রীর পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে নিটল টাটা গ্রুপ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নিটল টাটা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক সহিদ আলম নিহত তিন ছাত্রীর বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের হাতে সহায়তার অর্থ তুলে দেন।
এদিকে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার গতকাল ওই দুর্ঘটনায় নিহত লেগুনাচালক ও তাঁর সহকারীর পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।
গত সোমবার মাস্টারবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হন। নিহত তিন শিক্ষার্থী ছিল রাজেন্দ্রপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।