নিহত ৮ ব্যক্তির সন্তানকে আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রানা প্লাজা ধসে নিহত আট ব্যক্তির শিশুসন্তানদের জন্য ৬০ হাজার টাকা করে চার লাখ ৮০ হাজার টাকা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন সমিতির নেতারা।

আটজনের সন্তানদের নামে ঢাকা ব্যাংকের সাভার শাখায় পাঁচ বছরের জন্য পৃথক স্থায়ী আমানত হিসাব খুলে দেওয়া হয়েছে। সেখান থেকে তিন মাস পর পর লভ্যাংশ নিতে পারবেন শিশুদের অভিভাবকেরা।