নিহত ৯০ জনের নাম ও পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই পুরান ঢাকার বাসিন্দা। নাম-পরিচয় পাওয়া গেছে ৯০ জনের। আটজনের লাশ ঢাকা মেডিকেল ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে। তাঁদের চেহারা চেনার উপায় নেই।। নিহত ব্যক্তিরা হলেন: পুরান ঢাকার ৪৩ নবাব কাটরার বাসিন্দা সায়েরা বেগম (৬২), মনোয়ারা বেগম (৪৫), সায়েরার নাতি সাবাব (১৮) ও সৌরভ (১৮); ইয়াসমিন গুলজার (৩৮), মেজো ছেলের স্ত্রী শিল্পী দিদার (৩৫), ছেলে হূদয় (১৪), মেয়ে অদ্রিতা (৯); ছোট ছেলের স্ত্রী রানী বেগম (২৮), দুই মেয়ে আনিকা তাবাসসুম (১৪) ও অংকিতা (৭)। একই ভবনের বাসিন্দা মর্জিনা বেগম (৫২), মনিরা (৪৫) ও ছেলে আরিফ হোসেন (৭)। বরযাত্রী ১৮/১০ হোসনি দালান রোডের শাহজাদী বেগম (৫০), তাঁর ছেলে শিমুল (৩০), ওয়াকার ফাতেমা (৫০), ৯/১ নবাব কাটরার আশিকুর রহমান (১৫)। ৪৪ নবাব কাটরার আবুল কালাম (৫০), তাঁর স্ত্রী মনিরা বেগম (৪৫) ও মেয়ে নিপা (১৮) ও মমতা (১৩)। একই ভবনের আনোয়ারা বেগম (৫০) ও গৃহকর্মী ময়না (১০)। ২৪/বি নবাব কাটরার সাজেদা বেগম (৪০), ছেলে সিমেল (১০) ও মেয়ে আনিকা (১৫)। ৪৪/১ নবাব কাটরার নূর বানু (৭০) ও তাঁর মেয়ে আমিরী বেগম (৪৫)। ১১/১ নবাব কাটরার জেসমিন আক্তার (৬)।১০/এ আগামসিহ লেনের জোসনা বেগম (৫০)। ৫ নম্বর আজগর লেনের নুসরাত বেগম (৪৮)। নিমতলীর রিতা আক্তার (২৮)। একই এলাকার বাখরখানির কর্মচারী বিল্লাল হোসেনের স্ত্রী সালমা (২৮), বরজ মিয়া (১৫), গাজী রহমান (২৭), লাউজ (১৮), বজলু (১৫), আবুল হাসনাত রোডের বাবুল (২৫)। রাফি (৬), শেওতি (১০), নেহা (১০), সাবিহা (৩), অদিতি (৬), শারমিন (৩৫), বিলকিস (৩৮), শামসুন্নাহার (৩৮), নূরজাহান (৩৫), ফৌজিয়া বেগম (৩৫), আবদুল্লাহ আল মামুন (৩০), মোস্তাক আহমেদ মুহিত (৭), তাজ (৩০), সাদ্দাম হোসেন (২৪), বাচ্চু (৫০) ও জিলন মিয়া (২৬), সালেক (২৩), তাঁর ভাতিজা স্বপন (১২) ও ভাগনে রিপন (১৩)। কিশোরগঞ্জের নান্দাইল গ্রামের শরীফ উদ্দিন (৩০)। নাসিমা (৪০), আবদুর রহিম (৪০), মনোয়ারা (৫০), শ্রাবণ (৮), কচি (১০), চুন্নু মিয়া (২৫), নয়ন (২৮), পারভীন (৩৫), জগলু (২৫), সাইফুল ইসলাম (৪২), মোস্তাক আহমেদ মুকিত (১৭), মাহমুদা রানী চৌধুরী (৩০), সৈয়দ পূবাইল ইসলাম (৩), জসিম (১৪), আবদুর রহিম (৪০), চৈতি (৮), অদিতি রিতা (৫), শামসুন্নাহার বেগম (৪৮), রিতা আক্তার (২৮), কচি (১২), মনিরা বেগম (৪৫), মকবুল হোসেন, শহর বানু, শারমিন, সিদ্দিক, সানি, ফারজান ও মেয়ে ফাহিম, আলাউদ্দিন, ছানোয়ার হোসেন বাবু। ঢাকার জেলা প্রশাসক মহিবুল হক প্রথম আলোকে বলেন, ১৯টি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে স্বজনেরা নিয়ে গেছেন। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। এ হিসেবে লাশের সংখ্যা দাঁড়ায় ১১৭। তিনি বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।