নিহতদের আট পরিবারকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় মানিকগঞ্জের নিহত আট ব্যক্তির পরিবারকে ১৩ লাখ টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে এ অনুদানের চেক দেওয়া হয়।
জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মধ্যে অনুদানের চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমান। এ সময় জেলা ত্রাণ কর্মকর্তা রঙ্গলাল সরকার ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ও নিহত আট ব্যক্তির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রানা প্লাজার ভবন ধসে দৌলতপুর উপজেলার আমতলী গ্রামের সুমি আক্তার ও গঙ্গাপ্রসাদ গ্রামের রোখসানা বেগম, সদর উপজেলার পূর্ব খালপাধোয়া গ্রামের শিরীন বেগম, শিবালয় উপজেলার ধুসর গ্রামের সাইদুল ইসলাম, তেঘরি গ্রামের সামছুন্নাহার ও বড় আনুলিয়া গ্রামের হাসনা আক্তার, সাটুরিয়া উপজেলার বরাইদ গ্রামের আরান হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং সিঙ্গাইর উপজেলার ইরতা গ্রামের সাহেব আলীর মেয়ে শাহিদা আক্তার নিহত হন।
জেলা ত্রাণ কর্মকর্তা রঙ্গলাল সরকার বলেন, অনুদান হিসেবে শিরীনের পরিবারের সদস্যদের তিন লাখ টাকা, শাহিদার পরিবারকে দুই লাখ, হাসনার পরিবারকে দুই লাখ ও জাহাঙ্গীরের পরিবারের সদস্যদের দুই লাখ টাকার চেক দেওয়া হয়। নিহত অন্য চার ব্যক্তির পরিবারের সদস্যদের এক লাখ টাকা করে চেক দেওয়া হয়।