নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেবে ডাচ্-বাংলা ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাচ্-বাংলা ব্যাংক জানায়, ভবনধসে প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক শ্রমিকের পরিবারের প্রতি ব্যাংক সহানুভূতি প্রকাশ করছে। এই সহানুভূতির নিদর্শন হিসেবে প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।আনসার বাহিনীর অনুদান: এদিকে রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।