নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গত ২ জানুয়ারি মাইক্রোবাসে আগুন লেগে নিহত পাঁচজনের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুই লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবারের কাছে অর্থের চেক হস্তান্তর করা হয়।জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল চেক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেরাজ হোসেন। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষে আওয়ামী লীগের তোফাজ্জল হোসেনের স্ত্রী রেজিয়া বেগম, সামশুল হকের স্ত্রী নুরুন নাহার, জব্বার মোল্লার স্ত্রী জোছনা বেগম, ছাত্রলীগের নেতা মো. রাসেলের মা পরীবানু বেগম এবং গাড়িচালক আবু তাহেরের স্ত্রী ঝর্না বেগম চেক গ্রহণ করেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসের মালিক মো. সেলিম মিয়াকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।