নিহতদের প্রত্যেকের পরিবারকে লাখ টাকা দেওয়ার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ছয় সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে গতকাল বুধবার এ ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতেই ছয় পুলিশ সদস্যের লাশ তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।নাটোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর মঙ্গলবার রাতে তাঁদের লাশ নাটোর পুলিশ লাইনে আনা হয়। মহাপরিদর্শক সেখানে উপস্থিত হয়ে নিহত ছয় পুলিশ সদস্যের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এটা নিয়মিত পাওনার অতিরিক্ত। পরে তিনি দুর্ঘটনার স্থান পরিদর্শন শেষে রাজশাহীতে যান।পুলিশ লাইন মাঠে মঙ্গলবার রাত ১১টায় নিহত ছয় পুলিশ সদস্যের জানাজা হয়। পরে তাঁদের মরদেহ রাত ১২টায় নিজ নিজ বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাতের ওই দুর্ঘটনার ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।বগুড়া থেকে এপিবিএনের ২৫ জন সদস্য গত মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। পথে নাটোর-রাজশাহী মহাসড়কে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নে তাঁদের বহনকারী বাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে এপিবিএনের ছয়জন সদস্য নিহত হন।