নিহতদের বাসায় মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী ও পরিবারের প্রতি শোক প্রকাশ করে তাদের সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নিহত আইনজীবী চন্দন সরকারের স্ত্রী ও পরিবারের প্রতি শোক প্রকাশ করে তাদের সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাতজনের বাসায় গিয়ে তাঁদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

আজ রোববার সকালে কৃষিমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ও সোনারগাঁয়ে গিয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করেন। এ সময় মতিয়া চৌধুরী তাঁদের সান্ত্বনা দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় মর্মাহত। ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।

নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রীকে সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রীকে সান্ত্বনা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য



এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া, পুলিশ সুপার খন্দকার মুহিদউদ্দিন প্রমুখ ছিলেন।
২৭ এপ্রিল দুপুরে প্যানেল মেয়র ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজন অপহূত হন। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়।