নিহতদের সঞ্চরণে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ জুন। ট্রলারডুবিতে একই গ্রামের ১৬ জন নিহত হওয়ার দ্বিতীয় বছর। ২০১০ সালের এই দিনে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের মধ্যবর্তী শৈলচাপড়া হাওরে একটি যাত্রীবাহী ট্রলার ঝোড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায়। এতে বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের তিনজন, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী, শিশু ও নারীসহ একই গ্রামের ১৬ জন নিহত হয়।নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে আজ শুক্রবার বাদ জুমা স্থানীয় বাদশাগঞ্জ বাজারের দুটি মসজিদ ও বালিজুড়ী গ্রামবাসীর উদ্যোগে বালিজুড়ী গ্রাম জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান ও বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘এ শোক আমরা কোনো দিনই ভুলতে পারব না। তাই তাঁদের সঞ্চরণে ও তাঁদের বিদেহি আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে।